ড্যাফোডিল মডেল ইউএন কনফারেন্স শুরু ২ জানুয়ারি

৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:১৪ PM

© টিডিসি ফটো

চারদিন ব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (ডিআইইউমুনা) আয়োজনে ‘ডিআইউমুনা কনফারেন্স-২০২০’ আগামী ২ জানুয়ারি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই কনফারেন্স চলবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ড্যাফোডিল  ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

তিনি আরও জানান, ‘যুব অংশগ্রহণ-২০৩০ এর মাধ্যমে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হতে যাওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫০জন শিক্ষার্থী অংশ নিবেন। সম্মেলনের সহযোগী অংশীদার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস বাংলাদেশ এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস সেন্টার, ঢাকা। অর্গানাইজিং পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল  স্কুল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল  কলেজ।  আর মিডিয়া পার্টনার হিসেবে আছে 'ইনডিপেন্ডেন্ট টেলিভিশন’ এবং ‘দি ফিন্যানসিয়াল এক্সপ্রেস’।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোঃ মাহামুদুল হাসান,  ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এবং ডিআইইউ মডেল ইউএন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাফি আল মাহমুদ এবং সভাপতি তাহমিদ ফাহিম প্রমুখ।

জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৪ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন…
  • ০৯ আগস্ট ২০২৬