আইইউবিএটির স্প্রিং-২০২০ সেমিস্টারের ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি

২৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৩ PM
আইইউবিএটি ক্যাম্পাস

আইইউবিএটি ক্যাম্পাস © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) স্প্রিং-২০২০ সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ৯ টি স্নাতক ও একটি সম্মান বিষয়ে এ ভর্তি পরীক্ষা হবে।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাষ্টার পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়।

ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে অথবা সরাসরি করা যাবে। ভর্তিচ্ছুরা ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (www.iubat.edu/admission) মাধ্যমে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০% পর্যন্ত রয়েছে মেধা বৃত্তি। এছাড়াও মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫% স্পেশাল বৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৬৪টি বৃত্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টিতে পড়ালেখার জন্য জন্য অধিকাংশ শিক্ষার্থীই আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন।

শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য ক্যাম্পাস থেকে নিজস্ব বাস চলাচল করে। প্রতিদিন এক ঘণ্টা পর পর শাটল সার্ভিসের মাধ্যমে ক্যাম্পাসের আসে পাশের এলাকা থেকে শিক্ষার্থীদের আনা-নেওয়া করে।

এছাড়াও ঢাকা সিটি কর্পোরেশন, সাভার এবং গাজীপুর হতে প্রতিদিন সকাল ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে আসে এবং সন্ধ্যা ৫.৩০ ক্যাম্পাস থেকে নিদিষ্ট গন্তব্যে ছেড়ে যায়। এর জন্য শিক্ষার্থীদের কোন টাকা পয়সা দিতে হয় না। দেশের অন্যতম সেরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি শুরু হয়েছিল ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আইবিএর সাবেক পরিচালক এবং শিক্ষাবিদ প্রফেসর ড.এম আলিমউল্যা মিয়ান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence