এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক গ্রেফতার

১৫ ডিসেম্বর ২০১৯, ০১:০১ PM

© টিডিসি ফটো

বেসরকারী বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) শিক্ষক সজিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষক সজিব আলী একই উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ঢাকার আশুলিয়া শাখার ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার রাতে তিনটি মামলায় বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সজিব আলী তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ২০১০ সালে রাজশাহীর মতিহার থানায় দায়ের করা দুটি এবং ২০১৩ সালে নাটোর আদালতে দায়ের করা একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। ওই ওয়ারেন্ট তামিল করতে থানার একদল পুলিশ তমালতলা বাজারে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আব্দুল মতিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের পর শুক্রবার সজিব আলীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর
  • ২৯ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগে শেষ
  • ২৯ অক্টোবর ২০২৬
১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, তবে চলবে না পর্যটকবাহী জাহাজ
  • ২৯ অক্টোবর ২০২৬
পথসভা ছাড়াই গোপালগঞ্জের মহাসড়ক দিয়ে যাবে ১১-দলীয় জোটের লংমা…
  • ২৯ অক্টোবর ২০২৬
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ ক…
  • ২৯ অক্টোবর ২০২৬
জুয়ার টাকার নেশায় মাকে ‘মৃত’ দেখিয়ে শিশুকন্যাকে বিক্রি ব…
  • ২৯ অক্টোবর ২০২৬