আর্থিক অপরাধ রোধ বিশ্বেই একটি চ্যালেঞ্জ: আতিউর রহমান

০৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ PM

© টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মালয়েশিয়ার এআরআই ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র সহযোগিতায় দশম আর্থিক অপরাধ এবং অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর এবং বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ।

সম্মেলনে বক্তব্য রাখেন ইউআইইউ প্রো-ভিসি প্রফেসর ড. হাসনান আহমেদ। দুই দিনব্যাপী এই সম্মেলনে আর্থিক অপরাধ এবং অর্থ পাচার প্রতিরোধের কৌশল এবং করণীয় বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ আর্থিক অপরাধ রোধে সারা বিশ্বেই একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রযুক্তি ব্যবহার এবং অন্যান্য সংস্থার সহায়তায় অর্থ পাচার ও সন্ত্রাস বাদে অর্থের ব্যবহার ঠেকাতে যথেষ্ট সফল হয়েছে।’ আর্থিক স্থিতীশীলতা ধরে রাখতে গবেষণা, সচেতনা এবং সমন্বয় দরকার বলেও জানান তিনি।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নরমাহ ওমর বলেন ‘পুরাপুরি আর্থিক খাতের অপরাধ নির্মুল করতে না পারলেও তা প্রতিরোধ করা যায়। এই কনফারেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. ফরিদ এ সোবহানী এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. নরমাহ ওমর। দুদিনের সম্মেলনে আটটি বিভিন্ন সেশনে মোট ৫৬টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনে রাশিয়া, মালেশিয়া ও ইন্দোনেশিয়াসহ ৮ দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বদলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের…
  • ০৯ আগস্ট ২০২৬
১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্…
  • ০৯ আগস্ট ২০২৬
রাজধানীতে বাসা থেকে বেরিয়ে আইএসইউয়ের ছাত্র জিসান নিখোঁজ
  • ০৯ আগস্ট ২০২৬
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নম…
  • ০৯ আগস্ট ২০২৬
আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন…
  • ০৯ আগস্ট ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন…
  • ০৯ আগস্ট ২০২৬