ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফের উপাচার্য শহীদুল হাসান

০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৩০ PM
 অধ্যাপক ড. এম এম শহীদুল হাসান

অধ্যাপক ড. এম এম শহীদুল হাসান

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শহীদুল হাসান। আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১৫ সালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

ড. হাসান বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ছাত্র জীবনেও তিনি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ও এমএসসি সমাপ্ত করেন। এ বিষয়ে ১৯৮৮ সালে ড. হাসান আমেরিকার কার্কসন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ড. এম এম শহীদুল হাসান একজন গবেষক হিসেবে সমাদৃত। দেশ বিদেশে স্বীকৃত গবেষণা গ্রন্থে তাঁর ৫০টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেইসাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে চারবার তাঁর গবেষণা প্রবন্ধ, সেরা প্রবন্ধের পুরস্কার পেয়েছে। তিনি বাংলাদেশ একাডেমি অয সাইন্সেস থেকে ২০০৮ সালে স্বর্ণ পদক পেয়েছেন। এছাড়া তিনি একাডেমিক ও গবেষণা কাজের স্বীকৃতি স্বরূপ দেশে বিদেশে খ্যাতিমান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬