ড্যাফোডিলে চালু হচ্ছে পিজিডিএইচআরএম কোর্স

০১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৮ PM
সংবাদ সম্মেলনে অতিথিরা

সংবাদ সম্মেলনে অতিথিরা © টিডিসি ফটো

পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স (পিজিডিএইচআরএম) চালু করতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

কোর্সটি পরিচালনা করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অঙ্গ প্রতিষ্ঠান হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই)। রোববার (১ ডিসেম্বের) বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছরের ৩ জানুয়ারি থেকে এই কোর্স চালু হবে। এতে সহযোগিতা করবে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)। গত ২৯ আগস্ট এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও এইচআরডিআই-এর উপদেষ্টা অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও বিএসএইচআরএম-এর প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খান, পিএইচএফ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই কোর্সে ব্যবহারিক ক্লাস, কেস স্টাডি, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, গবেষণা অনুসন্ধান এবং মানব সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত আরও নানা বিষয় অন্তর্ভূক্ত থাকবে। ফলে শিক্ষার্থীরা প্রশাসনিক বিষয়গুলোর পাশাপাশি আচরণগত বিষয়গুলোও বুঝতে শিখবেন। এই কোর্স শিক্ষার্থীদেরকে আরও ভালো মানবসম্পদ পেশাজীবী হিসেবে গড়ে তুলবে, তাতে সন্তেহ নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআইইউ এর উপাচার্য ও এইচআরডিআই-এর উপদেষ্টা অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, বিএসএইচআরএম-এর প্রেসিডেন্ট রোটা. মো. মাশেকুর রহমান খান, পিএইচএফ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, বিএসএইচআরএম-এর ভাইস প্রেসিডেন্ট কাজী রাকিবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও ফেলো মো. কামরুজ্জামান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক খাদিজা রহমান তাঞ্চি, এইচআরডিআই-এর ডেপুটি পরিচালক ইজাজ-উর-রহমান প্রমুখ।

উল্লেখ্য, এইচআরডিআই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্চুরি কমিশন কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। পিজিডিএইচআরএম কোর্সের মেয়াদ হবে ৬ মাস।

তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬