আইইউবিএটিতে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

২৮ নভেম্বর ২০১৯, ০৬:০৪ PM

© টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ-২০১৯’ উপলক্ষে আইইউবিএটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী হানিফুল ইসলাম।

এ কর্মসূচীতে রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার, বাস স্টপেজ ব্যবহার, সড়ক দুর্ঘটনার কারণ, যানজটের কারণ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে করনীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত ছিল। এসময় ছাত্র-ছাত্রীদের মাঝে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

কর্মশালায় ডিসি প্রবীর কুমার বলেন, রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ ও জেব্রা ক্রসিং ব্যবহার, ফুটপাত দিয়ে পথচলা, ঝুঁকি নিয়ে রাস্তা পার না হওয়া, রাস্তা পার হতে ট্রাফিক সংকেত মেনে চলা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার না হওয়া, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, বাস স্টপেজ ব্যবহার, মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করা এবং ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এসময় তিনি আইইউবিএটির শিক্ষার্থীদের নতুন সড়ক আইন নিয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।প্রফেসর ড. আবদুর রব তাঁর বক্তব্যে বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখি। রাস্তা পারাপার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বাস স্টপেজ ব্যবহার, এবং মোটরযান আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

সচেতনতামূলক কর্মসূচি উপস্থিত ছিলেন- ‘আইইউবিএটি’ শিক্ষক- শিক্ষার্থী,এবং পুলিশ ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ সদস্যরা।

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬