মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

১৯ নভেম্বর ২০১৯, ০৯:২২ PM

রাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ৫০ শতাংশ ছাড়ে স্প্রিং ২০২০ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯শে নভেম্বর) সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়া। নয় দিনব্যাপী এ মেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, বিএ ইন ইংলিশ, ফার্মেসি, এলএলবি, সিএসই (দিবা ও সান্ধ্যকালীন), ইইই (দিবা ও সান্ধ্যকালীন) ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস প্রোগ্রাম চালু রয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ (রেগুলার অ্যান্ড এক্সিকিউটিভ) ও এম এ ইন ইংলিশ (রেগুলার অ্যান্ড ইভেনিং) প্রোগ্রাম চালু রয়েছে।

মেলা উপলক্ষে এ সব প্রোগ্রামে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ৫ থেকে ১০০ শতাংশ ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধার সন্তান এবং গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

এছাড়া ইইই (দিবা ও সান্ধ্যকালীন), সিএসই (সান্ধ্যকালীন), এলএলবি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এমবিএ এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের আওতায় চার বছরের জন্য নির্ধারিত ন্যূনতম টিউশন ফি-তে পড়াশোনা শেষ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

ভর্তি মেলা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া ও গুলশান ভর্তি অফিসে একযোগে চলবে।

মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম. কোরবান আলী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন প্রফেসর হেমায়েত হোসাইন খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর মো. হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার মনিরুল ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. এম. জাহানগীর কবির, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক ও কন্ট্রোলার অব এক্সামিনেশনস এ এইচ এম আবু সাঈদ, ইইই বিভাগের প্রধান কেএম আকতারুজ্জামান, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক (ভর্তি) আবদুল কাদের, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ইইই বিভাগের সহকারী অধ্যাপক সায়ীদ ইসলাম, ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনিশনস মুহাম্মদ আবদুল লতিফ, ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) আলমগীর হোসেইন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬