গণ বিশ্ববিদ্যালয় ‘নির্বান’ সাংস্কৃতিক কেন্দ্রের নেতৃত্বে হ্লা মং-ফায়জুন নাহার

১৬ নভেম্বর ২০১৯, ১১:০৫ PM

© টিডিসি ফটো

গণ মানুষের মাঝে সংস্কৃতির বিকাশ ঘটাতে ‘নির্বাণ’ নামক সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে। এ কমিটিতে ইংরেজি বিভাগের হ্লা মং উ মারমাকে সভাপতি ও ফিজিওথেরাপি বিভাগের ফায়জুন নাহারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এক বছর মেয়াদী এই কমিটি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি গণ মানুষের মাঝে সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাবে। বিশ্ববিদ্যালয়ের ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সরোজ মেহেদীর উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।  

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সানজিদা আফরিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ আল হাসান রাব্বি, দপ্তর সম্পাদক শেষনজিৎ দাস, প্রচার সম্পাদক মেরাজ তালুকদার, পাঠচক্র ও সেমিনার বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম অপু, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শারমিন কবিতা, কার্যনিবার্হী সদস্যরা হলেন, ধীরা ঢালী, তন্ময় নাথ, আশিকুর রহমান, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ। 

কমিটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রিফাত মেহেদী। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সরোজ মেহেদী, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) জুয়েল রানা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিবুল শিপন।

প্রেস কনফারেন্সে বলা হয়, সংস্কৃতিকে দর্শন ও অনুধাবন করা, গণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, ধারণ করা এবং সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধি ঘটানোই হলো ‘নির্বাণ’ এর লক্ষ্য। সকল নিপীড়ন বঞ্চনা, প্রতিক্রিয়াশীলতা থেকে মুক্তির দৃঢ় প্রয়াসে নির্বাণ সাংস্কৃতিক কেন্দ্রের আবির্ভাব ঘটানো হয়েছে। এ কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবে ‘নির্বাণ’ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিক খান।

ডাকসু নেতাদের ওপর ছাত্রদল কর্মীদের হামলা, দায়ীদের বিরুদ্ধে …
  • ২৮ এপ্রিল ২০২৬
সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশল-পরিচালক দপ্তরের ৬…
  • ২৮ এপ্রিল ২০২৬
নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ: তদন্তে অনিয়মের প্রমাণ মিলল অধ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে ‘সম্ভাব্য বিধবা’ বলায় বিপাকে মার্কিন কমে…
  • ২৮ এপ্রিল ২০২৬
অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্ব…
  • ২৮ এপ্রিল ২০২৬