মানারাতে বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল

© টিডিসি ফটো

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে (ইইই) ডিপার্টমেন্টের দল টেসলা ফিউশন ও ‘ল’ ডিপার্টমেন্টের দল এলএফসি।

দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচ আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস উপাচার্য হাফিজুল ইসলাম মিয়া।

সোমবার (১১ নভেম্বর) স্থায়ী ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে (ইইই) ডিপার্টমেন্টর দল টেসলা ফিউশন ৮-১ গোলে (সিএসসি) ডিপার্টমেন্টের দল এফ ড্যাজারকে হারিয়ে ফাইনালে উঠে।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে (সিএসসি) ডিপার্টমেন্টর দল সিএসসি হামার টাইব্রেকারে ২-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে ‘ল’ ডিপার্টমেন্টের দল এলএফসি।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬