ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে উদ্যোক্তা অর্থনীতিতে ভর্তির সুযোগ

৩১ অক্টোবর ২০১৯, ০৯:৫১ PM

© ফাইল ফটো

উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং উদ্যোক্তা বিষয়ে হাতেকলমে জ্ঞানার্জনে সুযোগ সৃষ্টি করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স (ডিএসসিই)। এ উপলক্ষে ব্যাচেলর অব ইকোনমিক্সে (এন্টারপ্রেনিউশিপ ইকোনমিক্স) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ভর্তিপরীক্ষা ২২ নভেম্বর সকাল ১০ টায় এবং মৌখিক পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত এই প্রতিষ্ঠানে এইচএসসি/আলিম/এ লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ৭.৫০ জিপিএ অর্জনকারীরা মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতির সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ এবং কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে হাতেকলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থা আছে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ- উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক- অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। মোবাইল ০১৬১৬৩৯৪৭০৪, সহযোগী অধ্যাপক মিসেস রেহানা পারভীন। মোবাইল ০১৭৪৮৫১১৬৯৮।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬