নর্দান ইউনিভার্সিটিতে নবাগত সংবর্ধনা অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০১৯, ০২:৪০ PM

© টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসে ‘ফ্রেসারস রিসেপশন ফল-২০১৯’ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন বাংলাদেশ (আইইবি) এর সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স টেকনোলজিস্ট (আইটিইটি) এর সভাপতি প্রকৌশলী শফিকুর রহমান এবং নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির।

ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, বর্তমানে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আধুনিক ও ডিজিটাল শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আধুনিক ও ডিজিটাল শিক্ষা পদ্ধতি অনুসরণে ও স্থায়ী ক্যাম্পাস ডিজিটাল পদ্ধতিতে গড়ে উঠায় এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় শিক্ষার্থীদের দেশ গড়ার জন্য যোগ্য মানুষ হওয়ার আহবান জানান তিনি।

দিনব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অবিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬