আইআইইউসিতে ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলন শনিবার

২৫ অক্টোবর ২০১৯, ০৪:৫২ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) অনুষ্ঠিত হচ্ছে “বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট” শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামীকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামে এ সম্মেলন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনটি চলবে রবিবার পর্যন্ত। সম্মেলনের সহযোগী আয়োজক ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া ও ইন্টার্ন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দীন।

জানা যায়, সম্মেলনে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া মহাদেশের ৮ দেশের শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিজনেস স্কলারস, গবেষক, উলামা, এথিক্স, কর্পোরেট গভর্নেন্স, ইসলামিক অ্যাকাউন্টিং ইত্যাদি ক্ষেত্রে তাদের সর্বশেষ গবেষণা এবং অনুসন্ধান উপস্থাপনের সুযোগ তৈরি ও নিরীক্ষা যাচাই।

 

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬