সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বেসিক কম্পিউটার শিক্ষার আয়োজন

০৪ আগস্ট ২০১৯, ০৫:৪৫ PM

© টিডিসি ফটো

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাব এর কম্পিউটার ল্যাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বেসিক কম্পিউটার শিক্ষার আয়োজন করেছে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব।

‘বেসিক কম্পিউটার লার্নিং ফর আন্ডারপ্রিভেইল চিলড্রেন’ শিরোনামে বৃহস্পতিবার ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এই কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় অংশগ্রহণ করেন রায়েরবাজার লাল-সবুজ স্কুলের শিক্ষার্থী এবং তাদের শিক্ষকবৃন্দ।

কর্মশালায় লাল-সবুজ স্কুলের শিশু শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কে সাধারণ ধারনা দেওয়া হয়, কম্পিউটার কিভাবে চালু করতে হবে, বন্ধ করতে হবে তা শেখানো হয়। এছাড়াও এমএসওয়ার্ড-এ টাইপ শেখানো হয়, পেইন্টিং শেখানো হয় যেখানে তারা ফুল এবং ঘরবাড়ি আঁকানো শিখে। ইউটিউবে জাতীয় সংগীত বের করে সবাইকে একসঙ্গে গাইতে বলা হয়।

এসময় ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কম্পিউটার শিক্ষা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ হলেও সুবিধাবঞ্চিত শিশুদের সক্ষমতার বাইরে। আমরা যদি তাদেরকে কম্পিউটারের কারিগরি শিক্ষা দিতে পারি, তবে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা এবং চাকরির বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

ট্যাগ: ইউল্যাব
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬