আইইউবিএটিতে ফ্যাকাল্টি ওরিয়েনটেশন প্রোগাম

© টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)এর নিয়মিত শিক্ষক উন্নয়ন কর্মসূচির আওতায় ফল ২০১৯ সেমিস্টারের ফ্যাকাল্টি ওরিয়েনটেশন প্রোগাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) দিনব্যাপী ফ্যাকাল্টি ওরিয়েনটেশন প্রোগামে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান,শিক্ষাদান পদ্ধতি ও প্রণালী, শিক্ষক নীতি,ও শিক্ষকদের করণীয়,পরীক্ষা নিয়ন্ত্রন, প্রশাসনিক কর্মপ্রক্রিয়া ও অটোমেশন সিস্টেম ইত্যাদি বিষয়ে সকল শিক্ষক-শিক্ষিকাকে দিক নির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকগন ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব,উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ ও শিক্ষক উন্নয়ন কর্মসূচির প্রধান অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া রেজিস্ট্রার অধ্যাপক মো: লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্র্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অবঃ), সহকারী অধ্যাপক কানিজ কাকনসহ অন্যান্য অধ্যাপকগণ।

অনুষ্ঠানের সার্বিক লক্ষ্য হল যাতে করে শিক্ষকগণ সহজ পদ্ধতিতে আধুনিক শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে পারেন। ওরিয়েন্টেশন শেষে এ সকল বিষয়ে শিক্ষকদের মূল্যায়নের উপর একটি টেষ্ট আয়োজন করা হয়।

গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬