ডিআইইউতে ‘শিক্ষকতা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা

৩০ জুলাই ২০১৯, ১১:২২ PM

© টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অ্যালাইড হেলথ সায়েন্সেস অনুষদের আয়োজনে ‘অ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের শিক্ষকদের জন্য ‘শিক্ষকতা, প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক তিন সপ্তাহব্যাপী কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে শেষ হয় এ কর্মশালা।

এ কর্মশালা পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের ভিজিটিং প্রফেসর ও যুক্তরাষ্ট্রের পুর্দ বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মোস্তফা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, মানবিক ও সাসমাজিক বিজ্ঞান অনুণুষদের ডীন এ এম এম হামিদুর রহমান ও রেজিস্ট্রার প্রকৌশলী একে এম ফজলুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ ইসমাইল মোস্তফা। এই কর্মশালায় অ্যালায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ৪০জন শিক্ষকসহ মোট ৭০জন নিবন্ধিত শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুনগত মান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা কাজে শিক্ষকদের অনুপ্রেরণা দিয়ে আসছে। তারই ফলশ্রুতিতে স্বল্প সময়ের মধ্যেই দেশে এবং দেশের বাইওে ড্যাফোডিল বিশ্ববিদ্যালযের সুনাম ছড়িয়ে পড়েছে।

সমাপনী অনুষ্ঠানে ড. আহমেদ মোস্তফা পেশাগত জীবনে প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন কলাকৌশল কুলে ধরেন।

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬