লিডিং ইউনিভার্সিটিতে আমেরিকায় স্কলারশীপের সুযোগ বিষয়ক সেমিনার

৩০ জুলাই ২০১৯, ০৫:৩১ PM

© টিডিসি ফটো

সিলেটে লিডিং ইউনিভার্সিটির আমেরিকান স্কলারশীপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই ২০১৯) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-২ এ লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে গেস্ট স্পিকার হিসেবে “স্কলারশীপ অপরচুনিটিস ফর ফ্যাকালটি মেম্বারস ইন ইউ.এস.এ” সম্পর্কিত তথ্য তুলে ধরেন ইউ. এস. এম্বাসি ঢাকা এর কালচারাল এফেয়ার্স স্পেশালিস্ট (একাডেমিক একসেঞ্জ প্রোগ্রামস) মিসেস রায়হানা সুলতানা।

তিনি বলেন, বাংলাদেশ থেকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য প্রতি বছর ফুলব্রাইট স্কলারশীপ দেওয়া হয়, তার মধ্যে শিক্ষকদের জন্যও রয়েছে ফুলব্রাইট স্কলারশীপ। তিনি তার বক্তেবে কিভাবে এদেশের বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ও সিনিয়র শিক্ষকগন ফুলব্রাইট স্কলারশীপ পেতে পারে তার সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদেরকে এ সুযোগ কাজে লাগিয়ে একাডেমিক ক্যারিয়ারে দক্ষ হবার পরামর্শ দেন।

শিক্ষকদেরকে গবেষণায় আরও বেশি মনোযোগী হতে হবে উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, তরুন শিক্ষকদের জন্য গবেষনায় নিয়োজিত হওয়ার এটাই উপযুক্ত সময়। শুধু শ্রেণীকক্ষে পাঠদান করলেই হবে না উ”চতর শিক্ষা এবং গবেষনার মাধ্যমে উন্নত জাতি গড়তে তাদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকের এই সুযোগ কিভাবে কাজে লাগানো যায় সেভাবে শিক্ষকদের কাজ করতে হবে এবং এ বিষয়ে লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সার্বিক সহযোগীতা প্রদান করবেন বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক। বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি, লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরী।

ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির কঠিন সময়ে পাশে আর্জেন্টিনা সতীর্থরা
  • ০৯ আগস্ট ২০২৬
ফের সিলেটে করোনা শনাক্ত
  • ০৯ আগস্ট ২০২৬