এসইআরএসি-বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

০৪ জুলাই ২০২৬, ০৬:১৩ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) এবং এসইআরএসি-বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) এবং এসইআরএসি-বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত © সংগৃহীত

যুব নেতৃত্ব বিকাশ, গবেষণা সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ এবং জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে যৌথ উদ্যোগকে এগিয়ে নিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) এবং এসইআরএসি-বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সেমিনার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই MoU স্বাক্ষরিত হয়। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. হাসান কাওসার এবংএসইআরএসি-বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মি. এস এম সৈকত।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে যুব নেতৃত্ব ও উন্নয়ন, গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুবিধা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন এবং ড. ইজি জাস্টিস, pioneering sports neuroscientist, best-selling author, peak performance coach এবং neuro580gives-এর প্রতিষ্ঠাতা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই উদ্যোগের নেতৃত্ব দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং Center for National & International Cooperation (CNIC)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও উদ্যোগের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সহযোগিতা বাস্তবে রূপ নেয়।

অনুষ্ঠানে CNIC, পাবলিক হেলথ বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং এসইআরএসি-বাংলাদেশের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব শিক্ষার্থী, গবেষক ও কমিউনিটির জন্য আগামী দিনে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন বয়ে আনবে।

শিশুর যত্ন ও বিকাশ নিশ্চিতে ডে কেয়ার সেন্টার বৃদ্ধির তাগিদ …
  • ০৬ জুলাই ২০২৬
একাদশে শিক্ষার্থী ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে সভায় বসছে শিক…
  • ০৬ জুলাই ২০২৬
সারাদিন অফিসের পর ক্লান্তি দূর করবেন কীভাবে?
  • ০৬ জুলাই ২০২৬
৭৩তম প্রতিষ্ঠা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় : প্রতিষ্ঠার আদ…
  • ০৬ জুলাই ২০২৬
‘ক্লাস’ নিলেন শিক্ষামন্ত্রী, প্রশ্নবাণে জর্জরিত মাউশি ডিজি
  • ০৬ জুলাই ২০২৬
এডহক কমিটি-অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কলেজের গর্ভনিং ব…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence