ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ভর্তি শুরু

২২ জুলাই ২০১৯, ০৩:৫০ PM

© টিডিসি ফটো

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ২০১৯ সালের ‘ফল’ সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। ইডিইউতে পাঠদানের ক্ষেত্রে নর্থ আমেরিকান কারিকুলাম অনুসরণ করা হয়।

সবুজ পাহাড়ের পাদদেশে এক ব্যতিক্রমী স্থাপত্যশৈলীর নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। প্রফেসর হিসেবে আছেন বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাসম্পন্ন ফ্যাকাল্টিবৃন্দ। এছাড়া নিয়মিতভাবে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকগণ ক্লাস-সেমিনার পরিচালনা করছেন।

বর্তমান বিশ্বায়নের যুগে বিশ্ববিদ্যালয় একটি দেশের কোনো শহরে সীমাবদ্ধ কনসেপ্ট হতে পারে না। সেই ফিলোসফিকে ধারণ করেই ইস্ট ডেল্টার সকল কার্যক্রম পরিচালিত হয়। ইস্ট ডেল্টার লাইব্রেরিতে অক্সফোর্ড কর্নারে রাখা অক্সফোর্ড ইউনিভার্সিটির উপহারস্বরূপ আসা বইগুলো তারই একটি অংশ।

বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা খুলশীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এসে অথবা http://www.eastdelta.edu.bd ওয়েবসাইট থেকে ফরম নিতে পারবে।

এছাড়া সব ধরনের তথ্যের জন্য ০৯৬৩ ৮১৪৪৪১৩, ০১৯৭৪ ১০২০৬২ নম্বরে যোগাযোগ করা যাবে।

গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬