প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১ সফলভাবে অনুষ্ঠিত

২১ মে ২০২৬, ০৩:৪২ PM
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয় © সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১’। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।

এই আয়োজনটি সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ইস্পোর্টস ইভেন্টটি আয়োজন করে Presidency University Esports and Innovation Club। সেগমেন্ট পার্টনার হিসেবে ছিল Goat Esports এবং ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে ছিলো হাইটেবিল।

পুরো ইভেন্টটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব মডারেটর মো. আনিছুর রহমান এবং ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কো-মডারেটর ফারজানুল ইসলাম হিমেল। 

ইভেন্টের অংশ হিসেবে অনুষ্ঠিত অভ্যন্তরীণ টুর্নামেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন জনপ্রিয় গেমে, যার মধ্যে ছিল— PUBG, Free Fire, Mobile Legends: Bang Bang (MLBB), Honor of Kings, eFootball, FIFA FC এবং Ludo।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল, টিমওয়ার্ক এবং কৌশলগত চিন্তাভাবনা উন্নয়ন।

গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন ফলাফল

মেল সেগমেন্ট 
চ্যাম্পিয়ন : সিএমএফ ইস্পোর্টস
রানারআপ: নো ওয়ান এসডিএস

ফিমেল সেগমেন্ট
চ্যাম্পিয়ন : দ্য আপার মুনস
রানারআপ: ৩৩২ এমএস

প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার-আপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো: আনোয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (BYDESA)  এর সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম, টেনসেন্ট গেমসের বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার,  ইমরান হোসেন এবং ইস্পোর্টস ব্যক্তিত্ব নওমান আল রাফিদ(দান্তে) ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল ইস্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল এবং প্রতিভা বিকাশে সহায়তা করা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬