সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ২০২৬: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে বিইউবিটি

২৪ এপ্রিল ২০২৬, ১০:৫২ PM
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে বিইউবিটি

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে বিইউবিটি © সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ২০২৬’ (SCImago Institutions Rankings 2026) এ অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এবারের র‍্যাঙ্কিংয়ে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ (Engineering - overall ranking category) এবং ‘রিসার্চ’ (All Subject Areas - research category) উভয় বিভাগেই প্রথম স্থান (১ম) অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

দেশের পাবলিক ও প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত তালিকায় বিইউবিটি ১১তম স্থান লাভ করেছে। বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল বিদ্যায় ১৭৬৬তম এবং সকল বিষয়ের গবেষণা ক্যাটাগরিতে ৪৫৯৮তম অবস্থানে রয়েছে। গবেষণার উৎকর্ষতা, উদ্ভাবন এবং বৈশ্বিক একাডেমিক দৃশ্যমানতায় বিইউবিটির এই অভাবনীয় সাফল্য প্রতিষ্ঠানটিকে একটি শীর্ষস্থানীয় গবেষণা-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

র‍্যাঙ্কিংয়ের গুরুত্বপূর্ণ দিকসমূহ

প্রকৌশল (Engineering - Overall Category): দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম এবং সরকারি-বেসরকারি মিলিয়ে জাতীয় পর্যায়ে ১১তম। (গ্লোবাল র‍্যাঙ্ক: ১৭৬৬)।

গবেষণা (All Subject Areas - Research Category): দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম এবং জাতীয় পর্যায়ে ১১তম। (গ্লোবাল র‍্যাঙ্ক: ৪৫৯৮)।

সিমাগো মূলত গবেষণা কর্মক্ষমতা, উদ্ভাবনী আউটপুট এবং সামাজিক প্রভাব—এই তিনটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে এবং স্কোপাস-ইনডেক্সড পাবলিকেশন ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে থাকে। 

প্রকৌশল ক্যাটাগরিতে বিইউবিটির এই অবস্থান প্রযুক্তিগত ও ফলিত গবেষণায় তাদের ক্রমবর্ধমান অবদানের প্রমাণ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সাফল্যের মূলে রয়েছে দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং শিক্ষক, গবেষক ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের নিরলস পরিশ্রম। বিশেষ করে বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুল (আরজিএস) একটি গবেষণা-বান্ধব পরিবেশ তৈরি এবং মানসম্পন্ন জার্নালে প্রকাশনা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এই অসাধারণ অর্জনে রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমানসহ সকল গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক অঙ্গনে বিইউবিটির অবস্থান সুদৃঢ় করার অঙ্গীকারেরই প্রতিফলন।”

বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী ভিশন এবং নেতৃত্বের দিকনির্দেশনার ফসল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। একইসাথে এটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সঠিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির ওপর স্টেকহোল্ডারদের আস্থাকে আরও শক্তিশালী করবে।

গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিকাশে বিইউবিটি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9