বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশে

২৫ মে ২০১৯, ০৫:০৫ PM

© সংগৃহীত

অবশেষে বাংলাদেশে চালু হতে হচ্ছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস । এজন্য পাঁচ বছর আগে করা বিধিমালাটি সংশোধনের কাজ শুরু করছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদেশি শাখা ক্যাম্পাস অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যমান বিধিমালাটি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে শিক্ষাবিদদের পরামর্শ হলো, ভালোভাবে যাচাই-বাছাই করে নামকরা ও ভালোমানের কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস চালু করে দেখা যেতে পারে। কোনোভাবে ঢালাও অনুমোদন দেয়া যাবে না

জানা গেছে, মাত্র ছয়টি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ইউজিসি প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে দেশে ১০৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এ কারণে অধিকাংশ বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে নিয়ন্ত্রণকারী এ প্রতিষ্ঠান। পাশাপাশি অনুমোদন না পেলেও অবৈধভাবে কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও নানা কৌশলে চলছে। ইউজিসি বেশ কয়েক বছর আগে বাংলাদেশে চলা ৫৬টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছিল।

শিক্ষামন্ত্রী দীপু মনি গত এপ্রিলে এ বিষয়ে একটি সভা করেন। সেখানে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমতি দেয়ার বিষয়টি আলোচনা হয়। এরপর বিদ্যমান বিধিমালাটি সংশোধন করতে ইউজিসির সদস্য অধ্যাপক আখতার হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরী ও ইউজিসির সচিব মো. খালেদ। ইতোমধ্যে কমিটি সভা করেছে। তাদের এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে কমিটি সময় বাড়ানোর আবেদন করবে বলে জানা গেছে।

শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬