ভূমিকম্প আতঙ্ক 

ডিআইইউতে ২৭ নভেম্বর পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত

২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ PM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস © টিডিসি

সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ অনলাইনে পরিচালিত হবে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ক্লাসসমূহ অনলাইনে চলবে। উল্লেখ্য, ২৮ নভেম্বর থেকে ক্যাম্পাসে পরীক্ষা ও নিয়মিত ক্লাস যথারীতি শুরু হবে।

এদিকে সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কে শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে সব ক্লাস–পরীক্ষা বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ শনিবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। সর্বশেষ রোববারের বিজ্ঞপ্তিতে ২৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9