আইইউবিএটিতে আন্তর্জাতিক নার্সেস ডে ২০১৯ পালিত

১৫ মে ২০১৯, ০৩:৫৬ PM

© টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস ডে-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আইইউবিএটির কলেজ অব নার্সিং এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালী এবং সেমিনারের আয়োজন করা হয়। র‌্যালীতে শিক্ষক শিক্ষার্থীসহ ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস তাসলিমা বেগম। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.হামিদা আখতার বেগম ও কলেজ অব নার্সিং এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব বলেন, বর্তমানে বাংলাদেশে নার্সিং পেশার পরিধি বিস্তৃত হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের নার্সরা এখন বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশ থেকে নার্স নিচ্ছে। তাই নার্সদের আরো পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারপারসন, ডাইরেক্টর, কোঅরডিনেটর,শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত স্বাস্থ্যসেবা কর্মী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইউবিএটির কলেজ অব নার্সিং এর কোঅরডিনেটর,শুভাশীষ দাস বালা।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬