ইন্টারন্যাশনাল রোবো ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবিএটি

০৭ মে ২০১৯, ১২:৪৯ PM

© টিডিসি ফটো

‘ইন্টারন্যাশনাল রোবো ফেস্ট ২০১৯’-এ চ্যাম্পিয়ন হয়েছে ‘আইইউবিএটি-কার্বন’দল। জাপান বাংলাদেশ রোবোটিকস অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরটিআরসি) উদ্যোগে সিএসই ডিপার্টমেন্ট ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনার রোবো ফেস্ট।

রোবো ফেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আইইউবিএটি-কার্বন দলের সদস্য ছিলেন তৌফিক আহম্মেদ মোঃ হাসিবুর রহমান, আবদুল্লাহ আল মাসুম, সাইমুম এজনান জিয়ন  এবং দলনেতা মোঃ নাঈম জাহাঙ্গীর।

উল্ল্যেখ্য আইইউবিএটি’র ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. বিশ্বজিৎ সাহার তত্ত্বাবধায়নে এবং রোবোটিক্স ক্লাবের সার্বিক সহযোগিতায় আইইউবিএটি-কার্বন দল এর আগেও জাতীয় পর্যায়ে বিভিন্ন রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬