ইনফরমেশন এবং নলেজ ম্যানেজমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

২৭ এপ্রিল ২০১৯, ১১:৩৫ PM
ফটোসেশনে সম্মেলনে অংশগ্রহণকারীরা

ফটোসেশনে সম্মেলনে অংশগ্রহণকারীরা © টিডিসি ফটো

সভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) তিনদিন ব্যাপী (২৫-২৭ এপ্রিল) ইনফরমেশন এবং নলেজ ম্যানেজমেন্ট এর উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিপিএটিসি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটির ইনফরমেশন স্টাডিজ এবং লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের যৌথ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে ৩০ জন আমন্ত্রিত স্পিকার, ১৭০ জন পেপার প্রেসেন্টার এবং প্রায় ৩৫০ জন অংশগ্রহণকারী সম্মেলনে যোগ দেন। ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) এ সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ডঃ মোহাম্মদ ফরাসউদ্দিন অনুষ্ঠানে উদ্বোধনী কি-নোট বক্তা ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটির উপ-উপাচার্য প্রফেসর ফখ্রুল আলম। বিপিএটিসির রেক্টর ডঃ এম আসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার শুরু হয় পূর্ণাঙ্গ অধিবেশন দিয়ে,  যেখানে ডঃ ক্রিস্টিন ব্রূস, প্রফেসর এবং মাইকেল সিডল, পিএইচডি (অনলাইন উপস্থাপনা) কি নোট বক্তব্য উপস্থাপন করেন।দিনের পরবর্তী সময় ১২টি টেকনিকাল সেশন বিপিএটিসি'র বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের দ্বিতীয় শেষদিন (২৭ এপ্রিল) শনিবার শুরু হয় পূর্ণাঙ্গ অধিবেশনের মাধ্যমে, যেখানে ডঃ অ্যাড্রিয়ানা আলবার্টি (অনলাইন উপস্থাপনা) ও প্রফেসর কামরুল আলম এর কি নোট বক্তব্য উপস্থাপনের মাধ্যমে।

দিনের পরবর্তী সময় ৪টি টেকনিকাল সেশন, লাইটেনিং টক এর উপর ২টি সেশন, এবং একটি পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন আই-আইকেএম-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল সমন্বয়কারী (এসডিজি অ্যাফেয়ার্স)। সম্মেলনের উপদেষ্টা ড. এম আসলাম আলম, রেক্টর, বিপিএটিসি সমাপনী অনুষ্ঠানের চেয়ার হিসাবে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের শেষে বিপিএটিসি’র মিনি অডিটোরিয়ামে বিদেশী অতিথিদের জন্য একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করাহয়।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬