ফেসবুক ‘রিমেম্বারিং’ করলো লাবণ্যের আইডি

২৬ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM
ফেসবুকে 'রিমেম্বারিং' করা লাবণ্যের আইডি

ফেসবুকে 'রিমেম্বারিং' করা লাবণ্যের আইডি © সংগৃহীত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্যের ফেসবুক আইডি 'রিমেম্বারিং' করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর হৃদরোগ ইন্সটিটিউট সংলগ্ন রাস্তায় এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুত্বর আহত হলে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাতে তাকে দাফন করা হয়। শুক্রবার তার ফেসবুক আইডি ‘রিমেম্বারিং’ করে ফেসবুক কর্তৃপক্ষ।

কোনো ব্যক্তি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়ার পর তার ফেসবুক বন্ধুদের আবেদনের প্রেক্ষিতে তথ্য যাচাই-বাছাইয়ের পর কোনো আইডি রিমেম্বারিং করে ফেসবুক। সাধারণত ফেসবুকে সরব, সোশ্যাল মিডিয়ায় পরিচিত কোনো ব্যক্তি কিংবা সংবাদের শিরোনাম হয়ে কোনো ফেসবুক ব্যবহারকারী মারা গেলে তার আইডি রিমেম্বারিং করে ফেসবুক।

কোনো ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করা হলে নতুন করে কেউ লগইন করতে পারেন না। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না, ফলো বা মেসেজও করতে পারেন না। একই সঙ্গে সেই অ্যাকাউন্ট আর হ্যাক হওয়ার কোনো সুযোগ থাকে না। আইডিটি সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়।

তবে আগে থেকে যারা সেই আইডিতে ফ্রেন্ড বা ফলোয়ার থাকেন, তারা আইডির আগের সব তথ্য এবং ছবি দেখতে পারবেন। অন্যরা পাবলিক করা তথ্য ও ছবিগুলো দেখতে পারবেন।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬