প্রাইম ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ PM
অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু

অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু © সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়েল (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু।

বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রাইম ইউনিভার্সিটির বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু একজন আন্তর্জাতিক মানের শিক্ষাবিদ ও গবেষক। তিনি ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমএসসি ডিগ্রি এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। তার এই গভীর জ্ঞান ও অভিজ্ঞতা প্রাইম ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মানকে আরও উন্নত করবে। তার দূরদর্শী নেতৃত্ব প্রাইম ইউনিভার্সিটিকে উচ্চশিক্ষার জগতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করবে।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9