কাঁকড়া ভাজা খেয়ে মারা গেলো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

২০ এপ্রিল ২০১৯, ০১:৫৫ PM

© সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের ভ্রাম্যমাণ দোকানের কাঁকড়া ভাজা খাওয়ার পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমানের (২২) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিক্ষার্থীর বাসা নগরীর বহদ্দারহাট এক কিলোমিটারে।

শুক্রবার রাত ৮টার দিকে নগরীরর আগ্রাবাদস্থ মা ও মিশু হাসপাতালে মৃত্য হয় ওই শিক্ষার্থীর। এদিকে এ ঘটনায় গুরুত্বর অসুস্থ মাহফুজুর রহমানের অপর এক বন্ধু শিশু হাসপাতালের আইসিইউতে আঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

মাহফুজের ঘনিষ্ঠজন সালাহউদ্দিন সিকদার শিবলু জানান, শুক্রবার বিকালে মাহফুজ তার এক বন্ধুকে নিয়ে পতেঙ্গা সৈকতে যান। সেখানে তারা এক দোকানে কাঁকড়া ভাজা খান। একটু পরই তাদের খারাপ লাগতে শুরু করে। মাহফুজের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার সঙ্গে থাকা বন্ধুর নাক-মুখে ফেনা চলে আসে।

বিষয়টি নিশ্চিত করে মৃত শিক্ষার্থীর এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টাটাস দেন। স্ট্যাটাসটি পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-

 

সিএনজি অটোরিক্সা করে তাদের দ্রুত আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের আনার পর কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করে। অন্যজন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে।

এদিকে পতেঙ্গা সমুদ্র সৈকতের ভাসমান দোকানের খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয় বলে অভিযোগ আছে। রান্নায় ব্যবহার করা উপাদানের বিষক্রিয়ায় যুবকের মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে দ্যা ডেইলি ক্যাম্পাস’কে জানানো হয়, আমাদের কোনও ছাত্রের এভাবে মৃত্যু হয়েছে বলে এখনো কোনও সংবাদ পাইনি আমরা।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি উৎপল দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, এখানে মূলত এরকম কোনও ঘটনাই ঘটেনি। রাত থেকে এপর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পরও এ ঘটনার কোনও সত্যতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কথিত মৃত্যুর খবরকে ছড়িয়ে দিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজে বের করার চেষ্টা চলছে।

শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬