লিডিং ইউনিভার্সিটি

দেশে সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী বিষয়ক সেমিনার

১৮ এপ্রিল ২০১৯, ০৪:৫১ PM
সেমিনারে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

সেমিনারে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। © আলমগীর হোসাইন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারী-১ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এএফসি ক্যাপিটাল লিমিটেড, সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেডের সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম রকিব উদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের এক্সেকিউটিভ ডিরেক্টর মো. মাহবুব আলম, এএফসি ক্যাপিটাল লিমিটেডের চীফ এক্সেকিউটিভ মাজবুব হাসান মজুমদার, সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও তানিয়া শারমিন এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি।

বিনিয়োগে যদিও ঝুঁকি থাকে তবুও আমাদেরকে বিনিয়োগ করতে হবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিক উন্নয়নে বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের ফলশ্রুতিতে এবং টেকনোলজির উন্নতির ফলে এদেশে বিনিয়োগেরও অনেক সুযোগ এবং ক্ষেত্র তৈরি হয়েছে। উপাচার্য বলেন, সমৃদ্ধ দেশ গড়তে বিনিয়োগ প্রয়োজন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের এ ক্ষেত্রে ভূমিকা অনেক।

সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী এ বিষয়ের উপর আলোকপাত করে সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের এক্সেকিউটিভ ডিরেক্টর মো. মাহবুব আলম বলেন, বিনিয়োগ যদিও খুব সহজ বিষয় নয় তবে জেনে শুনে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগে ক্ষতির মাত্রা কমাতে এবং লাভবান হতে বিনিয়োগ মার্কেটের ধারনা থাকতে হবে। ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ হয়, ব্যবসা হয়না উল্লেখ করে তিনি বলেন, যে কোন ক্ষেত্রে বিনিয়োগের পূর্বে উক্ত প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক জ্ঞান নিতে হবে। সে জন্য উক্ত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সাথে বিনিয়োগের পূর্বে কথা বলে লেনদেন করতে হবে।

পরবর্তীতে বক্তারা দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকিং পরিচালনা বিষয়ে আলোচনা পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহেদ হোসেনের কো-অর্ডিনেশনে এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফাতেমা ইয়াসমিনের উপস্থাপনায় সেমিনারে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬