আধুনিক মঞ্চনাটক প্রদর্শনীতে ডিআইইউর ইংরেজি বিভাগ

১৭ এপ্রিল ২০১৯, ১২:৩১ PM
মঞ্চনাটক প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

মঞ্চনাটক প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রমী আধুনিক মঞ্চনাটক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নাহিদ কায়সারের তত্ত্বাবধানে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থীরা দুইটি বিখ্যাত নাটক মঞ্চায়িত করে। এ প্রদর্শনীতে ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের ‘এ’ এবং ‘বি’ শাখার শিক্ষার্থীরা অংশ নেন।

‘এ’ শাখার শিক্ষার্থীদের প্রদর্শনীতে বিখ্যাত আইরিশ সাহিত্যিক জন মিলিংটন সিঞ্জের ট্রাজিক ড্রামা ‘রাইডার্স টু দ্যা সি’ নাটকটি মঞ্চায়িত হয়। অন্যদিকে জর্জ বার্নার্ড শাও এর রোমান্টিক কমেডি ‘আর্মস এ্যান্ড দ্যা ম্যান’ মঞ্চায়িত করে ‘বি’ শাখার শিক্ষার্থীরা।

প্রথম নাটকে যথাক্রমে একটি নিম্নবিত্ত জেলে পরিবারের বেঁচে থাকার সংগ্রাম, প্রকৃতির নিষ্ঠুরতা, বেঁচে থাকার তাগিদে মৃত্যুবরণ করা, স্বজন হারানোর বেদনা ফুটিয়ে তোলা হয়েছে। পরে দ্বিতীয় নাটকে হাস্যরসাত্মক, ব্যাঙ্গ বিদ্রুপের সংমিশ্রণে সমাজের আলাদা আলাদা শ্রেণীভুক্ত মানুষের ভঙ্গিমা স্পষ্ট তুলে ধরার প্রয়াশ চালিয়েছে মঞ্চনাটকে অংশ নেয়া শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নাহিদ কায়সার বলেন, শিক্ষার্থীদের মাঝে নাট্যচর্চা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের মেধা বিকাশে আগামীতেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন ব্যতিক্রমধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে।

একইসাথে ভিন্নধর্মী ‘দুঃখ’ ও ‘কমেডি’ বিষয়ক প্রদর্শনীতে বেশ প্রশংসা কুড়িয়েছেন প্রদর্শনীতে অংশ নেয়া শিক্ষার্থীরা। উপস্থিত উৎসুক দর্শকদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের এমন ভিন্নধর্মী আয়োজনের ধারাবহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঞ্চনাটক প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আ ম ম হামিদুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নাহিদ কায়সার ও অন্যান্য শিক্ষকসহ অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬