বিজিসি ট্রাস্টে ইংরেজিতে রিডিং স্কিল বিষয়ক কর্মশালা

১৫ এপ্রিল ২০১৯, ০৯:৪১ PM
কর্মশালার কেই  রিসোর্স পারসন ড. মার্ক বারথলমিউকে ক্রেস্ট প্রদান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

কর্মশালার কেই রিসোর্স পারসন ড. মার্ক বারথলমিউকে ক্রেস্ট প্রদান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। © মোহাম্মদ জহিরুল হক

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ইংরেজি বিভাগের উদ্যোগে ‘হোয়াট নট টু ডু টু ইম্প্রুভ ইউর রিডিং স্কিল’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে আইকিউএসি কনফারেন্স রুমে কর্মশালাটি শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। কেই রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এ কে খান সেন্টার ফর এক্সিলেন্স ডেভেলপমেন্টের ডিরেক্টর ড. মার্ক বারথলমিউ।

দেড়ঘন্টা ব্যাপী কর্মশালায় ইংরেজি বিভাগের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেনে। ড. মার্ক শিক্ষার্থীদের ইংরেজিতে পঠন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন নির্দেশনা এবং কৌশল বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইংরেজি খুব বেশী কঠিন কোন বিষয় নয় চেষ্টা এবং চর্চা করলে ইংরেজিকে অনেক সহজবোধ্য ভাষায় উপস্থাপন করা সম্ভব।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী একটি কার্যকর কর্মশালা পরিচালনার জন্য রিসোর্স পারসন ড. মার্ক বারথলমিউসহ আয়োজক প্যানেলের সকলকে বিশেষ ধন্যবাদ জানান।

শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬