অযৌক্তিক আন্দোলন করছে শিক্ষার্থীরা: ডা. জাফরুল্লাহ

০৯ এপ্রিল ২০১৯, ০৬:২৬ PM

বৈধ উপাচার্যের দাবিতে আমরণ অনশনে বসেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেয়া ১৪ শিক্ষার্থীর মধ্যে ৬ জন ছাত্রী এবং ৮ জন ছাত্র। মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা।

তবে শিক্ষার্থীদের এই দাবিকে অনশনকে অযৌক্তিক বলে দাবি করেছেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউজিসি ও হাইকোর্ট থেকে অনেক আগেই ড. লায়লা পারভীন বানুকে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা কোনও কারণ ছাড়াই তাকে অবৈধ হিসেবে দাবি করছেন। তিনি বলেন, যেখানে সরকার ও হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছে; সেখানে তো তাকে না মানার কারণ নেই।

তিনি দাবি করেন, শিক্ষার্থীদের হাইকোর্টের নির্দেশের কপিও দেখানো হয়েছে। তারপরও অযৌক্তিক আন্দোলনের কোনো কারণ নেই।

অনশনে বসার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক শেখ রনি বলেন, আমরা বৈধ উপাচার্যের দাবিতে আমরণ অনশনে বসেছি। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। ট্রাস্টি বোর্ড পক্ষ থেকে আলোচনার সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনশন ছাড়ব না আমরা।

 

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬