তিনদিন ব্যাপী আন্তর্জাতিক আইন উৎসবের সমাপ্তি

০৬ এপ্রিল ২০১৯, ১১:২২ PM
সমাপনী অনুষ্ঠান

সমাপনী অনুষ্ঠান © টিডিসি ফটো

শেষ হল নেটওয়ার্কিং ফর ইন্টারন্যাশনাল ‘ল’ স্টুডেন্টস (নিল’স) আয়োজিত তিনদিন ব্যাপী আন্তর্জাতিক আইন উৎসবের। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়সহ ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ আয়োজনে নিল’স এর সহযোগী হিসেবে কাজ করে সেন্টার ফর দি স্টাডি অফ জাস্টিস এন্ড জেনোসাইড।

উৎসবে মোট ৩টি ডিসিপ্লিন ছিল। মুট কোর্ট, কুইজ কনটেস্ট ও স্টুডেন্টস কনফারেন্স। মুট কোর্টে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২য় স্থান অর্জন করে। শনিবার সমাপনী দিনে প্রধান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মাসুমা জামান, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সহ-সম্পাদক শামসুল হাসান শুভ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬