বিজিসি ট্রাস্টে বিশ্ব অটিজম সচেতনতা দিবস

০৩ এপ্রিল ২০১৯, ০৭:২৯ PM
১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে নীল বাতি প্রজ্বলন করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে নীল বাতি প্রজ্বলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। © মো. জহিরুল হক

সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার- এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে দিবসটি পালিত হয়। গতকাল ২ এপ্রিল মঙ্গলবার ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বিজিসি বিদ্যানগরে ৩ দিন ব্যাপী ‘নীল বাত’ প্রজ্বলন করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। এসময় উপাচার্য বলেন, পৃথিবীব্যাপী অটিজম আক্রান্ত মানুষের সংখ্যা খুব কম। এমন নিষ্পাপ মানুষগুলোকে সাহায্য করতে আমাদের এগিয়ে আসতে হবে। তাদের পরিপূর্ণ ভালোবাসা আর সহায়তা দিলে তারাও আমাদের মত সমাজকে অনেক কিছু দিতে পারবে। সমাজে আমরা যেন তাদের কোন ভাবেই অন্য দৃষ্টিতে না দেখি। তারা সকলেই আমাদের অত্যন্ত আপনজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ. এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মাকছুদুর রহমান চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এম. ইউ জামান, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬