পায়েল হত্যায় আসামিদের বিচার শুরু ৮ এপ্রিল

০২ এপ্রিল ২০১৯, ০৫:৩৯ PM

© টিডিসি ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় তিন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলার তিন আসামিরা হলেন- হানিফ পরিবহনের বাসচালক জামাল হোসেন, সহকারী ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনি। তবে আসামিরা জামিনে আছেন।

মঙ্গলবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আব্দুল হালিম তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮এপ্রিল দিন ধার্য করেন। গত ২৭মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকার জন্য তা হয়নি বলে জানান পায়েলের আইনজীবী মনজুর আহমেদ আনছারী।

গত বছরের ২১জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিনের সঙ্গে হানিফ পরিবহনের বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন এনএসইউ শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল। পরে ২৩ জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।

প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬