এসিবিএসপির দক্ষিণ এশিয়া কাউন্সিলের কোষাধ্যক্ষ হলেন এনএসইউ ট্রাস্টি বেনজির আহমেদ

২১ জুন ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:১১ PM
বেনজির আহমেদ

বেনজির আহমেদ © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ থেকে ২২ জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এসিবিএসপি বার্ষিক সম্মেলন ২০২৫-এ ঘোষণা দেওয়া হয়।

বিশ্বব্যাপী ব্যবসায় শিক্ষার মান উন্নয়নে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থাটির গুরুত্বপূর্ণ পদে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়াকে দেশের উচ্চশিক্ষার জন্য একটি গর্বজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বেনজির আহমেদ একজন খ্যাতনামা শিল্পপতি এবং শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একজন অগ্রণী ব্যক্তি। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। দক্ষিণ এশিয়াজুড়ে একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবন, ও আন্তর্জাতিক মান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।

এসিবিএসপি দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিল এই অঞ্চলের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও স্বীকৃতি প্রদানে নেতৃত্ব দিয়ে থাকে। এবারের সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নীতিনির্ধারক ও গবেষকরা। তারা অংশ নেন শিক্ষার ভবিষ্যৎ রূপরেখা, স্বীকৃতি প্রক্রিয়া এবং গুণগত মান রক্ষার ওপর ভিত্তি করে আয়োজিত আলোচনা ও ওয়ার্কশপগুলোতে।

৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিন্ন পথ ধরে পাহাড়ে জড়ো হয় ৪ জন, কোদাল দিয়ে প্রথম আঘাত তুহি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬