কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

১৯ মার্চ ২০১৯, ০৭:৪৬ PM
কানাডিয়ান ইউনিভার্সিটির সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দ।

কানাডিয়ান ইউনিভার্সিটির সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দ। © সাদিয়া শেফা।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘প্রোকেটশন অব কনজুমার রাইটস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস এন্ড মেজারস’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল মো. শফিকুল ইসলাম লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহফুজুল ইসলাম ও এফবিসিসিআই এর পরিচালক জনাব রাশেদুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কানাডিয়ান ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন প্রফেসর উইলিয়াম এইচ ডেরেঞ্জার।

প্রধান অতিথি মো. শফিকুল ইসলাম লস্কর তাঁর বক্তব্যে, ভোক্তা অধিকার বিষয়ক আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ভোক্তাদের পণ্য ও সেবার মান নিয়ে সচেতন থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ভারপ্রাপ্ত ডিন ও প্রধান ড. মো. শাহরুখ আদনান খান, বিজনেস স্কুলের প্রধান এসএম আরিফুজ্জামান, আইন বিভাগের প্রধান ড. আব্দুল্লাহ্-আল্ মঞ্জুর হোসেন, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. নুরুল ইসলাম বাবুল, শিপিং এন্ড মেরিটাইম সায়েন্স বিভাগের প্রধান ক্যাপ্টেন কাজী আলী ইমাম, এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের প্রধান ড. এম. মামুন আল বশির ও বিজনেস স্কুলের এ্যাসিসটেন্ট প্রফেসর মো. লাতিফুল খাবিরসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা। সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬