বিইউবিটিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আলোচনাসভা

১৮ মার্চ ২০১৯, ০৫:৫৩ PM
বিইউবিটি আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।

বিইউবিটি আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। © বিইউবিটি জনসংযোগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) এক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সোমবার রূপনগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত হয়।

বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কর্তৃক উপস্থাপিত ছয় দফার তাৎপর্য উপস্থাপন করে বলেন, ছয় দফা ছিল বাঙ্গালি জাতির মুক্তির সনদ। এর থেকেই আমরা স্বাধীনতা লাভ করেছি। তবে স্বাধীনতার পর আমরা কিছু ভুল ত্রুটি করেছি, এটা সত্য। দুর্ভিক্ষ হয়েছিল সে সময়। আমাদের সেটা স্বীকার করে নেওয়া উচিত।

তিনি বলেন, কিন্তু বর্তমানে আমরা সঠিক অবস্থানেই রয়েছি। আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী অধ্যয়ন করা প্রয়োজন। কারণ দেশ গড়ার কাজে তারাই নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। তিনি শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর শিশু জীবন বর্ণনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শিশু বয়স থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন এবং মানুষের প্রয়োজনে তিনি সর্বদা এগিয়ে যেতেন। মহান আল্লাহ তাকে বাংলাদেশের স্থপতি হওয়ার জন্যই সৃষ্টি করেছেন। তিনি তার পুরো জীবন বাংলার মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। দেশের মানচিত্রের সঙ্গে তার নামটি জড়িয়ে রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে থাকা স্মৃতিকথা তুলে ধরেন বিইউবিটির ট্রেজারার প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান।

অনুষ্ঠানে আইকিউএসি-বিইউবিটির পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগসমূহের চেয়ারম্যান, জয়েন্ট রেজিস্টার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬