বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ৩২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৮ মার্চ ২০১৯, ০৪:৩২ PM
সিন্ডিকেট সভায় উপস্থিত সকলে

সিন্ডিকেট সভায় উপস্থিত সকলে © টিডিসি ফটো

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৩২ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি মনোনীত সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহমদ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সদস্য আফরিন আহমেদ হাসনাইন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ খালেদ বিন চৌধুরী এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ উপস্থিত ছিলেন।

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। তাছাড়া, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন-২০১৮ প্রেরণ ও বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬