বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতার করছেন উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতার করছেন উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী © মোহাম্মদ জহিরুল হক

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিজিসিটিইউবি) ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন হয়েছে। সোমবার এ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠান শেষ হয়। ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার এ. এফ. এম. আখতারুজ্জামান কায়সার।

এছাড়া বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর শ্বাশতী দাশ, মাহমুদা আক্তার, জেবুন নাহার, তানজিনা সুলতানা প্রমুখ।

সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ওই ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহে স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ইংরেজি বিভাগের শিক্ষক সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ক্রিকেট টুর্নামেন্টে ২য় সেমিস্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ২য় সেমিস্টারের ছাত্র সুশান্ত চৌধুরী ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।

ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ইংরেজি বিভাগের শিক্ষক কাজী শহিদুল ইসলামের তত্ত্বাবধানে সংসদীয় বিতর্কে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক আবদুল হান্নান, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক নওরীন আফরিন, ইংরেজি বিভাগের শিক্ষক ঝিনুফার ইয়াছমিন।

কালচারাল ক্লাবের উপদেষ্টা ইংরেজি বিভাগের শিক্ষক রিনি দত্তের তত্ত্বাবধানে সাংস্কৃতিক বিভাগের বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন যথাক্রমে অষ্টম সেমিস্টারের ছাত্রী সাইমা তৈয়ব, ৫ম সেমিস্টারের ছাত্রী ত্রয়ী চৌধুরী, ৭ম সেমিস্টারের ছাত্রী আফিয়া রহমান ও ৩য় সেমিস্টারের ছাত্রী সাদিয়া খানম। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীর অংশ গ্রহণ করে।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬