আইইউবিএটি’র ৫ম সমাবর্তন ২১ মার্চ

১০ মার্চ ২০১৯, ০৬:২৭ PM
লোগো

লোগো © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি’র (আইইউবিএটি) ৫ম সমাবর্তন ২১ মার্চ অনুষ্ঠিত হবে। রবিবার দুপুর আড়াইটার দিকে রেজিস্ট্রার ড. লুতফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এবিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন এবারের সমাবর্তনে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয় আচার্য মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন প্রশাসন। সমাবর্তনে অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬