অযোগ্য শিক্ষার্থীকে নর্থ সাউথের সনদ, অতঃপর ছাত্র বিক্ষোভ

০৭ মার্চ ২০১৯, ০৮:৩৫ PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ

ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষের চাপে সিজিপিএ ১ দশমিক ৮০ পাওয়া শিক্ষার্থীকে ডিগ্রি দেয়াকে কেন্দ্র করে পদত্যাগ করা দুই শিক্ষককে পদে ফেরাতে বৃহস্পতিবার এই বিক্ষোভ হয়।

সূত্রের তথ্য, নিয়ম অনুযায়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হতে সিজিপিএ ২ থাকতে হয়। কিন্তু এক শিক্ষার্থী সেই শর্ত পূরণ না করায় তাকে সমাবর্তন দিতে বাধা দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. আরশাদ চৌধুরী ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। কিন্তু তাতে তোয়াক্কা না করেই ওই শিক্ষার্থীকে গতকাল বুধবার সমার্তন দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার প্রতিবাদে তারা পদত্যাগ করেন।

দুই শিক্ষকের পদত্যাগের বিষয়টি স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম। দ্যা  ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, তারা পদত্যাগ করেছেন। তবে পদত্যাগপত্র অনুযায়ী তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। 

প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬