নর্থ সাউথের ক্যান্টিনে পোড়া তেল, জরিমানা ২ লাখ

০৬ মার্চ ২০১৯, ০৭:৫৩ PM

© টিডিসি ফটো

পোড়া তেল দিয়ে খাবার তৈরি করা এবং ফ্রিজে রান্না ও কাঁচা খাবার একসঙ্গে রাখার অপরাধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সংস্থাটির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। 

বুধবার দুপুর ১২টায় ওই বিশ্ববিদ্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ধারাবাহিকভাবে এ অভিযান চলতে থাকবে।

এদিকে, অভিযানর সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাওয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬