নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ট্রাক, আইআইইউসি ছাত্রের মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২২ PM

© টিডিসি ফটো

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মসজিদে ঢুকে পড়ে একটি ট্রাক। এতে ওই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। সোমবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাফেজ ফরিদুল ইসলাম (২৫)। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) কোরানিক সায়েন্স বিভাগের ৫ম সেমিষ্টারের ছাত্র। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ার রায়পুর এলাকায়। বাবার নাম মৃত নুর মোহাম্মদ। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফজর নামাজ শেষে ফরিদ বায়তুল আমান জামে মসজিদ থেকে বের হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে পড়লে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে নিহতের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।  এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নেমে আসে শোকের ছায়া।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করা হয়েছে।

প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬