ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব শুরু

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০২ PM
বেলুন উড়িয়ে মোবাইল চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অতিথিরা

বেলুন উড়িয়ে মোবাইল চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অতিথিরা

উৎসবমুখর পরিবেশে পর্দা উঠলো ইউল্যাবের চলচ্চিত্র বিষয়ক শিক্ষানবিশ কার্যক্রম ‘সিনেমাস্কোপ’ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরের। আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এবারের আসরের উদ্বোধন করা হয়। দু’দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্র পরিচালক ও চিত্র নাট্যকার মতিন রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হক এবং গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো।

এসময় উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হক বলেন, ‘ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টকে ধন্যবাদ এমন আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্যে। আশাকরি এই উৎসব আরো অনেক বড় পরিসরে আয়োজনের মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিন রহমান বলেন, ‘সিনেমাস্কোপের সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের। এই উৎসব আরো দীর্ঘ দিন চলবে। এর ব্যাপ্তি বিশ্বময় ছড়িয়ে পড়ুক এই আশাই আমি করি।’

এছাড়াও সিনেমাস্কোপকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো বলেন, ‘সিনেমা তৈরির জন্যে বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করা যায়। যেগুলোর অনেক বিষয় সম্পর্কে আমরা জানিও না। আর সেই সব মাধ্যমগুলো ব্যয়বহুলও বটে। কিন্তু মোবাইল ফোনেও সিনেমা তৈরি করা যায় এবং তাতে খরচও অনেক কম।’

তিনি আরও বলেন, সিনেমাস্কোপ এমন একটি সংগঠন যেটা মোবাইল ফোনের ব্যবহার করে কিভাবে সিনেমা বানানো যায় তা তুলে ধরেছে। পাঁচ বছর ধরে চলা তাদের এই উৎসব আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ইউল্যাবের সিনেমাস্কোপের হাত ধরে যাত্রা শুরু করেছিল এই আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব। যার ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো ২০১৯ আসরের উৎসব শুরু হয়েছে। মোবাইল চলচ্চিত্র উৎসব সবার জন্য উন্মুক্ত থাকছে।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬