ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ভিসি ভিনসেন্ট

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৮ PM

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য পদে যোগ দিয়েছেন অধ্যাপক ভিনসেন্ট চ্যাং। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনে তিন দশকেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

অধ্যাপক চ্যাং উচ্চ পর্যায়ে শিক্ষা ও গবেষণা, ফরচুন ৫০০, ওয়াল স্ট্রিট, সিলিকন ভ্যালি ও ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সময়ে শীর্ষ পর্যায়ে স্বীকৃতি লাভ করেছেন। ব্র্যাক ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি চীনের শেনঝেনে অবস্থিত দি চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকংয়ে প্র্যাকটিসেজ অফ ম্যানেজমেন্ট ইকোনোমিক্স বিভাগে অধ্যাপক এবং ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন।

তিনি ওমানের মাসকটে ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজিতে প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট এবং পরিকল্পনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ও যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল রিজার্ভ বোর্ডের দায়িত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

ভিনসেন্ট চ্যাং ক্যালিফোর্নিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইক্যাপিটাল ফাইনান্সিয়াল, লস এঞ্জেলেসভিত্তিক জেনারেল ব্যাংক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জে পি মর্গানের নিউ ইয়র্ক, লন্ডন ও সিংগাপুর অঞ্চল এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ম্যাকেঞ্জি অ্যান্ড কোং-এর হংকং ও বৃহত্তর চীন অঞ্চলে নানা শীর্ষপদে দায়িত্ব পালন করেন। 

যুক্তরাষ্ট্রের বার্কলেতে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে অধ্যাপক চ্যাং তাঁর প্রথম পিএইচডি লাভ করেন। দ্বিতীয় পিএইচডি লাভ করেন এমআইটি থেকে অর্থনীতিতে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর লাভ করেন। তিনি তাইওয়ানের ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬