এবার ইউআইইউ মাতাবে এয়ারটেল ইয়োলো ফেস্ট

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৩ PM

© সংগৃহীত

ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে দেশের তরুণদের জনপ্রিয় অনুষ্ঠান এয়ারটেল ইয়োলো ফেস্ট।

আগামীকাল জমকালো ওই অনুষ্ঠানে গান গাইবেন প্রোগ্রেসিভ মেটাল ধারার জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’। আর্টসেলের রক গান উপভোগের পাশাপাশি দর্শকরা এয়ারটেল’র বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস গ্রহণের জন্য নিবন্ধনের সুযোগ পাবেন।

ঢাকার বাড্ডায় ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউআইইউ ক্যাম্পাসের এ আয়োজনে এয়ারটেল’র সেলস বুথ, এক্সপেরিয়েন্স জোন ও গেমিং জোন থেকে দর্শনার্থীরা বিভিন্ন আকর্ষণীয় ভয়েস ও ডেটা অফার গ্রহণ করতে পারবেন। এছাড়া মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) এবং এয়ারটেল বুথ থেকে নতুন সংযোগ গ্রহণের সেবাও পাবেন গ্রাহকরা।

সঙ্গীতপ্রেমী বন্ধুদের জন্য এয়ারটেল ইয়োলো ফেস্ট’র আয়োজন করছে বন্ধুদের #১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। এছাড়া তরুণ প্রজন্মের কাছাকাছি পৌঁছাতে ২০১৭ সালে এয়ারটেল ইয়োলো ক্যাম্পাস ট্যুরের আয়োজন শুরু করে অপারেটরটি।

ইতোমধ্যে দেশের ৩৮টি জেলায় আয়োজিত ১০৭টি আয়োজন তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গান উপভোগ করার পাশাপাশি দর্শনার্থীরা বন্ধুদের সাথে ফান গেম উপভোগ করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারটেল ইয়োলো ফেস্ট কনসার্টের সর্বশেষ আয়োজন।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬