সাউথইস্ট ইউনিভার্সিটিতে সাদাকাহ ফান্ড সেমিনার অনুষ্ঠিত

০৮ মে ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০০ PM
সাদাকাহ ফান্ড সেমিনার

সাদাকাহ ফান্ড সেমিনার © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর যৌথ উদ্যোগে ‍“এসইইউ-সিজেজিএম ২০ টাকা সদাকা ফান্ড: শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণমূলক উদ্যোগ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল ছোট ও স্বেচ্ছা অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে সচেতনতা তৈরি করা।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। তিনি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য সদাকা ফান্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং স্বল্প পরিমাণে হলেও নিয়মিত দান করার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের অধ্যাপক মোক্তার আহমদ ও জনাব আরাস্তু খান।সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অতিথিবৃন্দ সদাকার নীতি ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেন এবং সমাজে দানের চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সিজেডএম-এর চলমান কার্যক্রম তুলে ধরেন।

 

উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬
আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছ…
  • ০১ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০১ আগস্ট ২০২৬