গণমাধ্যমে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য, ক্যাম্পাসে মিলনমেলা

০৩ মার্চ ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৭ PM
মিলনমেলায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মিলনমেলায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বাংলাদেশের গণমাধ্যমে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই সফলতা উদযাপন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের যোগাযোগ দৃঢ় করতে ক্যাম্পাসে আয়োজিত হয়েছে ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি মিডিয়া প্রফেশনালস গেট টুগেদার-২০২৫’। 

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজিত হয়। 

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহ নাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া ও রেজিস্ট্রার আবদুল মতিন।

ড. ফারাহনাজ ফিরোজ বলেন, ‘স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সবসময় যুগোপযোগী শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। আমাদের সাবেক শিক্ষার্থীরা দেশের গণমাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন, যা আমাদের গর্বিত করে। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগী অংশীদার হিসেবে আমাদের পাশে থাকবে।’

উপ-উপাচার্য ড. ইউনুছ মিয়া বলেন, ‘বাংলাদেশের বর্তমানের মিডিয়াকে পরিচালনা করছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা। এটা আমাদের বড় একটা প্রাপ্তি ও গৌরবের বিষয়।’  

অনুষ্ঠানে গণমাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত স্টামফোর্ডের সাবেক শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা দেন। 

উল্লেখ্য, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ড, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য, সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন, সহকারী অধ্যাপক সামিয়া আসাদি, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সহকারী অধ্যাপক শবনম জান্নাত-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের…
  • ০১ আগস্ট ২০২৬